শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দাদির মৃত্যুর খবর শুনতে হলো সাকিবকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

আবারও সাকিবের পরিবারে শোকের ছায়া। বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে মারা যান তিনি। সাকিবের বাবা মাশরুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে রেবেকা নাহারের বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর।

গেল ডিসেম্বরে মাগুরায় মারা যান সাকিবের ফুফা ওমর আলী (৬৬)। এরপর যুক্তরাষ্ট্রে মৃত্যু হয় শ্বশুর মমতাজ আহমেদের। এক মাসের ব্যবধানে মারা গেলেন দাদি।

জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল রেবেকা নাহারের অন্যতম নাতি। তিনি জানিয়েছন , দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলটায় ভুগছিলেন তার নানী।

আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেন ও হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। মঙ্গলবার সেখান থেকে মাগুরায় নেয়া হয়েছিলল তাকে।

মাশরুর রেজা জানিয়েছেন, বুধবার বাদ যোহর তার মায়ের দাফন সম্পন্ন করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD