শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘দারুণ কিছু হবে’, দোয়া চাইলেন পরীমনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আগামীকাল দারুন কিছু হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন।

রোববার দিনগত রাত ২টা ৪৩ মিনিটে তিনি ফেসবুকে এ পোস্ট লিখেছেন। তবে দারুণ কী হতে যাচ্ছে সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি তিনি।

এ পোস্ট শেয়ার করেছেন পরীমনির বেশ কয়েকজন ফলোয়ার।

গত ২৪ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীমনির নানা শামসুল হক গাজীর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন তার নানা।

ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা গত ১৮ সেপ্টেম্বর রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন।

২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত বছরের ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ২১ জানুয়ারি হয় তাদের গায়েহলুদের অনুষ্ঠান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD