বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

সোমবার (১৭ জানুয়ারি) দিনাজপুরে সকালে তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় ও শ্রীমঙ্গলে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি বলেন, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সাথে এটি উত্তর বা উত্তর পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এছাড়াও, রংপুর ১২.০, সৈয়দপুরে ১১.০, রাজারহাট ১০.০, যশোরে ১১.০, চুয়াডাঙ্গায় ৯.৮, রাজশাহীতে ১১.৭, পাবনায় ১০.৮, তেঁতুলিয়ায় ৯.৭, পঞ্চগড় ও শ্রীমঙ্গলে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD