বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার ১২ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরাইল

‘দিলীপ বড়ুয়া কোথায় জানি না, আমি দলের সভাপতি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

কমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।

বুধবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। কমরেড হারুন চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।

হারুন চৌধুরী বলেন, বৈঠকে তারা দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো সিইসির কাছে তুলে ধরেন। গত ৭ ফেব্রুয়ারি সম্মেলন করে আমাদের দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলেন। বর্তমানে এই দলের প্রধান হবেন সভাপতি। আমরা দলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে এনেছি।

তিনি বলেন, নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত হয়েছেন। সেই বিষয়ে আমরা কিছুই জানি না। তবে গ্রেফতার হননি- তা বুঝতে পেরেছি। তিনি দেশের বাইরে আছেন, নাকি দেশে আত্মগোপনে আছেন- সেটা আমরা বলতে পারছি না।

সিইসির কাছে দলের দাবি তুলে ধরার বিষয়ে উল্লেখ করে হারুন চৌধুরী বলেন, আগামী নির্বাচনে পেশিশক্তি, টাকার খেলা ও ডিক্লারেশন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা) বন্ধ হতে হবে। সিইসির কাছে আমরা গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি। এছাড়া প্রশাসন যেন নিরপেক্ষ থাকে। প্রতিটি প্রার্থী যেন সমান মর্যাদা পায়- সিইসির কাছে সেই দাবি জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD