শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

দীপিকা-রণবীরের সংসারে ভাঙনের গুঞ্জন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীর্ঘ দিন ধরেই সুখের সংসার করছেন এই তারকা দম্পতি। যতই চারিত্রিক বৈপরীত্য থাকুক না কেন দাম্পত্যে মনের মিলটাই যে আসল, তা বারে বারে প্রমাণ করেছেন রণবীর-দীপিকা।

অন্যদিকে, দীপিকা মিতভাষী, ব্যক্তিত্বময়ী। অভিনেত্রী হিসেবেও তার খ্যাতি বিপুল। রণবীরের আবার সদা চনমনে জাহিরে বিশ্বাসী। ব্যক্তিগত জীবনেও জুটি বাঁধবেন এমনটা হয়তো আশা করেননি অনুরাগীরা। তার পর যখন দাম্পত্যে রয়েছেন, কেমন আছেন দুজনে?

বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করেও দীপিকার থেকে বিশেষ কোনো কথা বের করা যায়নি। আর রণবীর? তার উত্তর তো সব সময়ে হেঁয়ালি। তবে এবার যেন অশনিসংকেত দেখতে পাচ্ছেন অনেকেই। তবে এটা প্রথম নয় এর আগেও একাধিকবার বিভিন্ন সময় তাদের সম্পর্কে ভাঙনের কথা শোনা গেছে। তবে প্রতিবারই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই যুগল। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, সেখানে ধরা পড়েছে দুজনের সম্পর্কের ছন্দপতন।

ঠিক কী হয়েছিল সেই অনুষ্ঠানে? দীপিকা গাড়ি থেকে নামলেন। দুজনেই কালো পোশাকে সুসজ্জিত। অভিনেত্রীর জন্য অপেক্ষারত রণবীর। নিজেদের পোশাক ঠিক আছে কিনা, তা একবার ভাল ভাবে দেখে নেন। তার পর বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন তারা। এর পর যা ঘটে, তাতেই উঠছে প্রশ্ন। দীপিকার জন্য হাত বাড়ালেন রণবীর। স্বামীর দিকে তাকালেন না দীপিকা, এমনকি, হাতও ধরলেন না। শেষে বাবা প্রকাশ পাড়ুকোনকে মাঝখানে রেখে ছবি তোলেন। নিমেষেই ছড়িয়ে পড়ে এই ভিডিও। অনুরাগীদের জল্পনা, তাদের মধ্যে সবকিছু ঠিক আছে তো?

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD