শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

দীর্ঘদিন পর পর্দায় আসছেন অধরা খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

ঢালিউডের এ সময়ের প্রতিভাবান নায়িকাদের মধ্যে অন্যতম অধরা খান। ২০১৭ সালের শেষের দিকে ক্যারিয়ার শুরু হয় তার। ঠিক তার এক বছর পরই বিশ্বব্যাপী শুরু হয় করোনা মহামারি। অন্যসব দেশের মতো বাংলাদেশের সিনেমা অঙ্গনেরও তার বিরূপ প্রতিক্রিয়া পড়ে। থমকে যায় সবকিছু। অন্য সবার মতো থমকে যেতে হয়েছে অধরাকেও। তবে কোভিড পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে এ নায়িকাও ফের কাজ শুরু করেন।

শুটিং করেন তিনটি সিনেমার। তার আগেই তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পায়। দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় আসছেন এ নায়িকা। সিনেমার নাম ‘বর্ডার’। ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে অধরা অভিনয় করেছেন একজন ছাত্রী ও সমাজ সেবিকার চরিত্রে।

বাবা রাজনীতি করেন। মেয়ে হিসাবে বাবার সামাজিক কর্মকাণ্ড দেখভাল করেন অধরা। আর তাতেই জড়িয়ে যান বিভিন্ন ঘটনার সঙ্গে। সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তি পাবে। এতে অভিনয় প্রসঙ্গে অধরা বলেন, ‘দারুণ একটি গল্প। নির্মাণশৈলীতেও নতুনত্ব এনেছেন পরিচালক সৈকত নাসির ভাই। আশা করি দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।’ এদিকে বর্তমানে এ অভিনেত্রীর হাতে ‘কোভিড-১৯ বাংলাদেশ’, ‘গিভ অ্যান্ড টেক’, ‘উন্মাদ’ ও কলকাতার একটি সিনেমার কাজ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD