শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুই উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকীহারা গ্রামে বজ্রপাতে ৩ জন মারা গেছে। একই সময়ে বজ্রপাতে দেওয়ানগঞ্জে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জে নিহতরা হলেন- বকশীগঞ্জ উপজেলার পূর্ব কলকীহারা গ্রামের মফিজল হকের ছেলে হর বাদশা (৫০), আব্দুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩০) ও ভাটি কলকিহারা গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫)। একই সময় বজ্রপাতে ২টি গরুও মারা যায়।

জানা যায়, শুক্রবার বিকালে হর বাদশা নদীতে গোসল করছিলেন। খলিলুর রহমান ও আকিজা বেগম বাড়ির বাইরে ধানের কাজ করছিলেন। হঠাৎ করেই মূষলধারে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে ৩ জন ঘটনাস্থলেই মারা যান।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শুক্রবার বিকালে দেওয়ানগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে চিকাজানী দীঘিরপাড় এলাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD