শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

দুই-একদিনের মধ্যে দেশে ৫০ লাখ ভ্যাকসিন আসছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করোনাভাইরাসের টিকা আমদানি চুক্তির প্রথম চালান ৫০ লাখ ডোজ আগামী দুই-একদিনের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নাজমুল হাসান পাপন বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি করোনা টিকা আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে গত ২১ জানুয়ারি ভারত সরকার বাংলাদেশকে ২০ লাখ করোনার টিকা উপহার দিয়েছে। আগামী দুই-একদিনের মধ্যেই চুক্তির প্রথম চালান ৫০ লাখ টিকা বাংলাদেশে আসবে।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে আবিষ্কৃত করোনার টিকা উৎপাদিত হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে। সংখ্যার হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। গত বছরের আগস্ট মাসে সেরামের সঙ্গে টিকা কেনার বিষয়ে চুক্তির কথা জানায় বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। চুক্তি অনুযায়ী বেক্সিমকো ৩ কোটি ডোজ টিকা কিনছে। প্রতিষ্ঠানটি এসব টিকা সরকারের কাছে হস্তান্তর করবে। এছাড়া বেসকারিভাবেও টিকা বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD