বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

দুই পক্ষের বাগবিতণ্ডা, মীমাংসাকারী খুন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কুমিল্লায় তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রকাশ্যে ছুরিকাঘাতে রাজিব হাসান (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর ডিগম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে। তিনি স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। এ হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে নগরীর ডিগম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও আঁখি নামে তিন যুবকের সাথে রিয়াদ নামে এক যুবকের বাকবিতন্ডা হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে রাজিব। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD