মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক রোববার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে রোববার ভার্চুয়ালি বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। রোববার দিনের প্রথমার্ধেই ওই বৈঠকটি হবে বলে জানা গেছে।

ছুটিতে দেশে এসে করোনা মহামারীর কারণে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফ্লাইট জটিলতা নিরসন এবং ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির পর এবার দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করতেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক হতে যাচ্ছে।

সূত্র জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করায় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD