রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুই মাসে ১০ লাখ নারীর উমরা পালন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সাতমাসের বেশি সময় বন্ধ থাকার পর ৪ অক্টোবর (২০২০) সীমিত পর্যায়ে চালু হয় পবিত্র উমরা। এরপর থেকে গত দুই মাসে ১০ লাখের বেশি নারী পবিত্র উমরা পালন করেছেন।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের নারী উন্নয়ন বিভাগের সূত্রে সৌদি গেজেটের খবরে এ তথ্য জানানো হয়েছে।

নারীবিষয়ক প্রশাসনিক উপ-সহকারী প্রধান ড. কেমেলিয়া বিনতে মুহাম্মাদ আল দাদি জানান, ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে উমরা চালুর প্রথম ধাপে ২৬ হাজার ২০৯ জন নারী উমরা পালন করেন। এরপর ১৮ অক্টোবর থেকে শুরু হয় দ্বিতীয় ধাপ। শেষ হয় ৩১ অক্টোবর। আর ১ নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে ৩ লাখ ২৬ হাজার ৬০৩ জন উমরা পালন করেছেন। এ ছাড়া এই সময়ে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে ইবাদতের জন্য আসেন ৬ লাখ ৬৯ হাজার ৮১৮ জন নারী।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্চের শুরুতে উমরা পালন বন্ধের বিরল ঘোষণা দেয় সৌদি আরব। এর প্রায় সাত মাস পর স্বাস্থ্যবিধি মেনে কয়েক ধাপে উমরা চালু করা হয়েছে।

করোনার কারণে এ বছর মোট ১০ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়।

এ পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৬০ হাজার ৩৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৬০ জনের মতো। শনাক্ত ব্যক্তিদের প্রায় সবাই সেরে উঠেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD