শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুই মিনিটে বিধ্বস্ত সব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে ২টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় অসংখ্য গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে। এছাড়া কয়েক একর জমির পাট ও তিল ফসল বিনষ্ট হয়েছে।

বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে মাত্র ২ মিনিটের ঝড়ে এ অবস্থার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, পূর্ব উজানচর ছাহের মণ্ডলপাড়া ও দরাপের ডাঙ্গি গ্রামের ২৯ পরিবারের প্রায় শতাধিক ঘরবাড়ি এ ঝড়ে বিধ্বস্ত হয়েছে। সঙ্গে অনেক গাছপালা উপড়ে গেছে। গরু-ছাগল, হাঁস-মুরগি ও ঘরের টিনসহ উড়িয়ে নিয়ে পাশের নদীতে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে।

ঝড়ের তাণ্ডবে কয়েকজন নারী-পুরুষ ও গবাদিপশু আঘাতপ্রাপ্ত হয়ে হাত-পা ভেঙে গেছে। ঝড়ে আক্রান্তরা খোলা আকাশের নিচে মানবেতর অবস্থার মধ্যে রয়েছেন বলে ক্ষতিগ্রস্তরা জানান।

উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল হোসেন ফকির বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ১ বস্তা করে (৩০ কেজি) চাল প্রদান করেছি। তাদের পুনর্বাসন করাসহ জরুরিভাবে আরও মানবিক সহায়তা দরকার।

গোয়ালন্দ উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকির এবং পিআইও আবু সাইদ মণ্ডল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD