শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুদকের মামলায় চট্টগ্রাম আদালতে প্রদীপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

অবৈধ সম্পদ অর্জনের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। দুপুরে তাকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে হাজির করা হয়।

দুদকের আইনজীবি মাহমুদুল হক জানান, প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ আজ। তাই ওসি প্রদীপকে কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রামে আনা হয়েছে।

প্রসঙ্গত, প্রদীপ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত বছরের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। একই বছরের ২০ সেপ্টেম্বর আদালত প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দেন। দুদকের এই মামলায় প্রদীপ গ্রেপ্তার থাকলেও তার স্ত্রী চুমকি কারনকে গ্রেপ্তার করতে পারেনি তদন্ত সংস্থা। প্রদীপ গ্রেপ্তারের পর থেকেই চুমকি পলাতক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD