বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে ২৭ মে থেকে পুরোদমে চালু হচ্ছে ব্যবসা-বাণিজ্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : ঈদের চতুর্থদিন অর্থাৎ আগামী ২৭ মে থেকেই ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটন ও বাণিজ্যিক শহর দুবাইয়ে। সোমবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা বিষয়ক সুপ্রিম কমিটির চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে ঘোষণায় বলা হয়েছে, বুধবার থেকে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দুবাইয়ের সবধরনের ব্যবসায়িক কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে চলাচলেও আর কোনও নিষেধাজ্ঞা থাকবে না।

সম্প্রতি বেশ কিছু প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, করোনাভাইরাস সংকট শিগগিরই কাটছে না। ফলে একে সঙ্গে রেখেই জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এসব মতামত মাথায় রেখেই দুবাইয়ের সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি।

তবে এখনও ফেসমাস্ক পরা, অন্তত দুই মিটারের শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত সাবান-হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ২০ সেকেন্ডের বেশি সময় ধরে হাত ধোয়ার মতো সতর্কতাগুলো অনুসরণ করতে হবে বলেও জানিয়েছে তারা।

একনজরে কী কী চালু হচ্ছে দুবাইয়ে-

– সবধরনের খুচরা ও পাইকারি বিক্রয়কেন্দ্র
– সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ইচ্ছুক ও ট্রানজিটপ্রত্যাশীদের জন্য দুবাই বিমানবন্দর
– নাক, কান, গলার চিকিৎসাসহ সবধরনের ক্লিনিক
– আড়াই ঘণ্টার কম সময় লাগে এমন অস্ত্রোপচারসহ অন্যান্য চিকিৎসাসেবা
– শিশুদের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র
– স্পোর্টস অ্যাকাডেমি
– সামাজিক দূরত্ব বজায় রেখে সিনেমা হল
– দুবাই আইস রিঙ্ক ও দুবাই ডলফিনারিয়ামের মতো বিনোদনকেন্দ্র
– অনলাইনে নিলাম কার্যক্রম

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD