শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর হেলিকপ্টার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২

ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনার কবলে পড়েছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। বুধবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে।

আর্মি এভিয়েশনের বেল-২০৬ হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে পড়ে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। হেলিকপ্টারের পাইলট দুই সেনা কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ‘ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর’ অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।’

‘হেলিকপ্টারের উভয় পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস এর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে।’

স্থানীয় পুলিশ দুর্ঘটনাস্থল পাহারা দিচ্ছে জানিয়ে আইএসপিআর জানিয়েছে, এছাড়া পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD