শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুর্দান্ত রুবেল, ভঙ্গুর শুরুর পর লড়াকু সংগ্রহ তামিমদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

আজও ব্যর্থ তামিম একাদশের টপ-অর্ডার। বিসিবি প্রেসিডেন্ট কাপের পঞ্চম ম্যাচে মুখোমুখিয়ে হয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও তামিম একাদশ। দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই নেন তামিম ইকবাল।

ব্যাটিংয়ে নেমে হতাশ করলেন দুই তামিম। প্রথমে তানজিদ হোসেনকে ১ রানে ফেরান রুবেল হোসেন। এরপর ওয়ান-ডাউনে ব্যাট করতে আসা এনামুল হক বিজয়কেও রুবেল ফেরান ১ রানে।

তামিম ইকবালও নিজেকে থিতু করতে পারেননি। মাত্র ৯ রান করে আবু হায়দার রনির বলে তুলে দেন ক্যাচ।

টপ-অর্ডারের বিদায়ের পর মোহাম্মদ মিঠুনও পথ ধরেন সাজঘরের। মিঠুনকেও ২ রানে ফেরান রুবেল। তামিম একাদশের এই ভঙ্গুর পরিস্থিতিতে হাল ধরেন ইয়াসির আলী রাব্বি ও মাইদুল ইসলাম অংকন। ৮১ বলে ৫টি চার ও ১ ছয়ে ৬২ রান করেন ইয়াসির। অংকন খেলেন ১১০ বলে ৫৭ রানের ইনিংস।

শেষ দিকে সাইফউদ্দিনের ৩৮ ও মোসাদ্দেক হোসেনের ৪০ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২২১ রান তোলে তামিম একাদশ। মাহমুদউল্লাহ একাদশের হয়ে রুবেল নেন ৩৪ রান দিয়ে ৪ উইকেট। এছাড়া ২টি নেন এবাদত হোসেন ও ১টি নেন আবু হায়দার রনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD