রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

‘দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

উন্নয়নের নামে দেশে লুটপাটের মহোৎসব চলছে। বিভিন্ন খাতে অস্বাভাবিকভাবে দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি রে১স্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন আয়োজিত কেন্দ্রীয় পরামর্শ পরিষদের ৭ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, সরকার যুবসমাজের চরিত্র ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়, এমতাবস্থায় যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে ইসলামী যুব আন্দোলনকে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা নেছার উদ্দিন বলেন, করোনার এই সঙ্কটে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ। অনেক তরুণ ব্যবসায়ী ও উদীয়মান উদ্যোক্তা নিঃস্ব হয়ে গেছে। সরকার তাদের জন্য কিছুই করছে না। এভাবে একটি সমাজ চলতে পারে না।

সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদের পরিচালনায় অধিবেশনে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ব্ংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহম্মাদ, যুগ্ম-মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান প্রমুখ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD