শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুর্ভাগ্যবশত ক্যাচ মিস হয়েছে : মাহমুদউল্লাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে তীরে এসে তরি ডুবালো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন রানে হেরে সেমিফাইনালে ওঠার আশা শেষরাসেল ডমিঙ্গোর শিষ্যদের। লাল-সবুজদের ক্যাচ মিসের উৎসব দেখলো গোটা বিশ্ব। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন সঠিক সময়ে সুযোগ কাজে লাগাতে না পারায় এমন ফল এসেছে।

‘এরকম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে যারা দলের সেরা ফিল্ডার তারা ক্যাচ মিস করে অনেক সময়। কেউ তো আর ইচ্ছা করে করে না।’ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মলেনে মাহমুদউল্লাহ এসব বলেন। বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘আমরা তো আশা করি যে ওই সুযোগগুলো কাজে লাগাবে। আমরা বার বার ওই ভুলগুলো করছি ম্যাচ বাই ম্যাচ, অবশ্যই এগুলো নিয়ে ভাবতে হবে। আমারতো মনে হয় যে আমাদের ক্যাচিং আরও ভালো করতে হবে এবং করা উচিত। না আসলে এগুলা ট্যাকনিকাল বিষয় না। সাধারণ ক্যাচই ছিল, দুর্ভাগ্যবশত মিস হয়ে গেছে।’

শেষ দিকে ২২ বলে ৪০ রান তুলেন নিকোলাস পুরান। ফলে ১৪২ রানের পুঁজি পায় উইন্ডিজরা। টাইগার দলনেতার কাছে জানতে চাওয়া হয়েছিল, লক্ষ্যটা বেশি হয়ে গেছিল কী না?

মাহমুদউল্লার জবাব, ‘উইকেট কিছুটা কঠিন ছিল আমরা দেখেছি। কারণ, আমরা যখন বোলিং শুরু করেছিলাম তো যখন ব্যাক অব লেন্থে বোলিং করা হচ্ছিল তো উইকেটে বলও সেভাবে আসছিল না, বলও বাউন্স হচ্ছিল না, উইকেটও কিছুটা লো ছিল। এটা আমরা বুঝতে পেরেছিলাম, সেভাবেই বোলিং করছিলাম আমরা। বোলাররা ভালোই করছিল। আমার মনে হয় যে এক দুইটা চান্স এসেছিল সেগুলো যদি নিতে পারতাম তাহলে অন্তত ১০টা রান এটলিস্ট কম হতো। তাহলে আমাদের জন্য চেজ করাটা ইজি হতো। চেষ্টা করেছি, টি-টোয়েন্টি খেলা এরকমই ক্লোজ মার্জিনে অনেক সময় হয়। কিন্তু আজকে আরকি আমরা জিততে পারিনি।’

শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। শেষ বলে চার রান তুলতে পারেননি অধিনায়ক। ওভারে রান আসে ৯। ১৪২ রানের জবাবে ১৩৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। রাসেলের শেষ বল এবং সব মিলে কি ধারণা ছিল?

‘আমার মনে হয় যে ওই সময়টাতে আমরা যখন ব্যাট করছিলাম আমার আর লিটনের পার্টনারশিপটা মোটামুটি ভালোই হচ্ছিল। রাসেলের ওই ওভারটার আগে ব্রাভোর ওই বলে যদি অলমোস্ট ছয়টা হয়ে যেত তাহলে অনেকটা এগিয়ে যেতাম। আমার মনে হয় ওইটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের কারণ, লিটনও খুব সেট ছিল। দুইজন সেট ব্যাটারও যদি লাস্ট ওভারে থাকতে পারতাম তাহলে এটলিস্ট দুজনের একজন শেষ ওভারে অন্তত একটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি কিংবা পজিটিভ কোনো কিছু আসত। লাস্ট বলটা আমি জানতাম যে ও ব্লকহোলে করবে কারণ লেগসাইডে যেহেতু চারটা ফিল্ডার ছিল। নেংথের আগের দুইটা বলও ভালো ইয়র্কারে করেছিল মানে আমি তুলতে পারিনি। চিন্তা করছিলাম যে একটু জায়গা করে হয়তো বা ও যদি মিস করে তাহলে মিড-অফের ওপর দিয়ে মারতে পারি বা যদি মিস করে তাহলে কাভার, পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়েও মারতে পারি। এটা আমার দোষ আমি এক্সিকিউট করতে পারিনি ওই লাস্টের বলটা।’

২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর বাংলাদেশের সামনে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে আর কী পেতে চান বাংলাদেশ দল নায়ক?

‘এখনও অনেক কিছুই পাওয়ার আছে। যদিও সেমিফাইনালের আশাটা ক্ষীণ হয়ে গেছে কিন্তু দুইটা ম্যাচ আছে। এই দুইটা ম্যাচ যদি জিততে পারি ইনশা আল্লাহ দলের জন্য ভালো কিছু একটা হবে এবং আমরা চেষ্টা করছি সবাই, মরিয়া হয়েই চেষ্টা করছি। মাঠে শতভাগ দেওয়ার কমিটমেন্ট দেয়ারই চেষ্টা করছি তবে ভুল হচ্ছে বাট দুটা ম্যাচ জেতার চেষ্টা করব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD