শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দূষিত ১০ শহরের তালিকায় ৮ নম্বরে ঢাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের তালিকায় রয়েছে ভারতের তিনটি শহর। তালিকায় স্থান পেয়েছে পাকিস্তানের দুটি ও বাংলাদেশের একটি শহরও। তালিকাটি প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক জলবায়ুবিষয়ক সংস্থা আইকিউএয়ার।

আইকিউএয়ার তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বাতাসের মান ৪৬০। দ্বিতীয়তে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মান ৩২৮। এছাড়া ভারতের আরও দুটি শহর মুম্বাই ও কলকাতার অবস্থান যথাক্রমে ৪ ও ৬ নম্বরে। আর ১৬৫ স্কোর নিয়ে পাকিস্তানের আরেক শহর করাচি রয়েছে পঞ্চমে। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ৮ নম্বরে রয়েছে। সূচকে ঢাকার বাতাসের মান এসেছে ১৬০।

বায়ুমান সূচকের (একিউআই) ভিত্তিতে দূষিত শহরের তালিকা তৈরি করেছে আইকিউএয়ার। সংগঠনটি জাতিসংঘের পরিবেশবিষয়ক কার্যক্রম ইউএনইপির সঙ্গেও কাজ করছে।

তালিকায় অন্য শহরগুলোর মধ্যে চীনের চেংদু তৃতীয়তে, বুলগেরিয়ার সোফিয়া সাতে, সার্বিয়ার বেলগ্রেড ৯-এ এবং ইন্দোনেশিয়ার শহর জাকার্তা রয়েছে ১০ নম্বরে।

একিউআই অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘মধ্যম’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘অত্যধিক খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে দূষণের মাত্রা ‘মারাত্মক’ হিসেবে বিবেচনা করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD