সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

দেশের জন্য চাইনিজদের সঙ্গে চুক্তি বাতিল করলেন কার্তিক আরিয়ান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

 

আন্তর্জাতিক অঙ্গনে এখন সবচে আলোচিত ভারত ও চীনের মধ্যে চলতি বিরোধ। সীমান্তে ইন্দো-চিন উত্তেজনার আঁচ সারা দুনিয়াতেই ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, ভারতের বিনোদন জগতেও এর প্রভাব দেখা যাচ্ছে!

লাদাখের গালওয়ান সীমান্তে চোখ রাঙাচ্ছে লালফৌজ। চীনাবাহিনীর আগ্রাসন নীতির জন্য ইতিমধ্যেই শহিদ হতে হয়েছে ২০ জন ভারতীয় সেনাকে। আর লালফৌজদের সেই ন্যাক্কারজনক ষড়যন্ত্র বিবেচনা করেই শহিদ সেনাদের সম্মান জানাতে চীনা মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।

ইন্দো-চীন দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বাড়তেই দেশজুড়ে চীনের পণ্য বয়কটের ডাক দিয়েছেন সাধারণ মানুষ। বাদ যাননি তারকারাও। কেন্দ্রীয় সংস্থার তরফেও ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ভারতে। সেই ভাবনা থেকেই বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে চাইনিজ মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করলেন কার্তিক।

মোবাইল প্রস্তুতকারক সংস্থা ‘ওপ্পো’ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন অভিনেতা। তবে কার্তিক কিন্তু নিজে মুখে কিংবা আনুষ্ঠানিকভাবে এই চুক্তি বাতিলের কথা ঘোষণা করেননি। ইঙ্গিত মিলল অভিনেতার সোশ্যাল মিডিয়া পোস্টেই।

নিয়মানুযায়ী, কোনো তারকা যখন কোনো কোম্পানি বা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ থাকেন, তখন প্রকাশ্যে কিংবা সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র সংশ্লিষ্ট কোম্পানির প্রচারই করতে পারেন। কিন্তু এক্ষেত্রে সম্প্রতি কার্তিকের পোস্ট করা একটি ইনস্টাগ্রাম ছবিতে দেখা গেছে যে, তিনি অ্যাপেলের আই ফোন হাতে বারান্দায় দাঁড়িয়ে ছবি তুলছেন। আর সেই ছবি নেটিজেনদের চোখে পড়তেই চীনা মোবাইল সংস্থার সঙ্গে কার্তিকের চুক্তি বাতিল নিয়ে শোরগোল শুরু হয় নেটদুনিয়ায়।

তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, কার্তিক আনুষ্ঠানিকভাবে কোথাও ঘোষণা না করলেও তিনি সীমান্তের এই উত্তেজনা আবহে গোপনেই সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD