রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ ভূ-কম্পন অনুভূত হয়।
১০-১২ সেকেন্ড স্থায়ী হয়েছিল এই ভূমিকম্প।
তাৎক্ষণিকভাবে এর মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে জানা যায়নি।
এদিকে বিকেল ৪টা ১৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় বন্দরনগরী চট্টগ্রামে। এ নিয়ে চতুর্থবারের মতো চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে।
গত বছরের ২৬, ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে রিখটার স্কেল ৬ দশমিক ১ এবং ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।