শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে করোনার সংক্রমণ বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছে ২৩৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১.৮৮ শতাংশ।

রোববার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১২ মার্চ) দেশে করোনায় প্রাণহানি হয়েছে ৩ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছিল ১৯৮ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৬৬টি নমুনা। শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। তবে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন। মৃত্যু হয়েছেন ২৯ হাজার ১১১ জন।

নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে দুইজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD