শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে করোনায় আজও কোনও মৃত্যু নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

মঙ্গলবারের (১৫ মার্চ) মতো বুধবারও দেশে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা (২৯ হাজার ১১২) অপরিবর্তিত থাকল।

বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৬ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

উল্লেখ্য, তিন মাসের বেশি সময় (৯৬ দিন) পরে টানা দুদিন মৃত্যুহীন পার করলো বাংলাদেশ। ১৪ মার্চ সকাল ৮টা থেকে ১৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুহীন দিন পেয়েছিল বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD