শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে করোনায় মৃত্যু কমল, শনাক্ত বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৬ জন। এর আগে গতকাল (২১ জানুয়ারি) ১৭ জনের মৃত্যু এবং ৯ হাজার ৬১৪ জন রোগী শনাক্ত হয়েছিল।

রোববার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৮৫৪টি নমুনা। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক শূন্য ২৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছেন ২৮ হাজার ২২৩ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী। ২ জন করে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। এর বাকি ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD