মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

দেশে কোয়ালিটি বিশ্ববিদ্যালয় একটিও নেই- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : আমরা অনেক ইনস্টিটিউট করি, দেশে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু কোয়ালিটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট একটিও নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (৮ জুলাই) বিপিএমআই (বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট) দ্বিতীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ৫০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেবেন ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) ৫৭ জন প্রকৌশলী।

প্রতিমন্ত্রী আরো বলেন, কার্যকর কোর্স যদি করতে না পারি, তাহলে এটির (বিপিএমআই) প্রয়োজন নেই। কোর্সের মডেল হতে হবে আধুনিক এবং বিশ্বমানের।

তিনি বলেন, সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। আমার নিজেরও অভিজ্ঞতা রয়েছে, পিএস’র রুমে গিয়ে বসে থাকতাম। পরে পিএস বলতো স্যারতো চলে গেছেন, আজকে দেখা পাবেন না, অন্যদিন আসতে হবে। ফোন দিলে বলেন সাহেবতো নামাজে রয়েছে পরে ফোন দিয়েন। সরকার মানে ভালো সার্ভিস না, প্রাইভেট মানে ভালো সার্ভিস এই বক্সের মধ্যে ঢুকলে চলবে না।

আমরা যখনই চাকরিতে ঢুকি এই বক্সের মধ্যে ঢুকে যাই। ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলতে চাই ডেসকো সার্ভিস ওরিয়েন্টেড। সেবাটা সবচেয়ে বড় জিনিস। ট্রেনিংয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেবাকে। ভুল হবে আবার উঠে দাঁড়াবেন। ভুল না করলে কিন্তু শিখতে পারবেন না। সামনের বাংলাদেশ একটি চমৎকার বাংলাদেশের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট মিটার স্থাপনের কাজ অনেক আগে শুরু করেছি কিন্তু এখনো ৫০ শতাংশ কভার করতে পারিনি। স্মার্ট মিটার থাকলে আজকে বিল নিয়ে এই সমস্যা হতো না। এক সময় ডিস্ট্রিবিউশনে আর বিলের কাগজ আসবে না। অফিস ম্যানেজমেন্ট ভবিষ্যতে অনলাইন হয়ে যাবে।

প্রশিক্ষণার্থী ৫৭ জনের মধ্যে মাত্র ৩ জন মহিলা। নারী পুরুষ সমান সমান নয় কেনো। বিষয়টি ভবিষ্যতের জন্য লক্ষ্য রাখতে হবে, মেয়েদের সুযোগ বাড়ানোর তাগিদ দেন প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব ড. আহমেদ কায়কাউস বলেন, বিশাল পরিবর্তন হচ্ছে। আমরা এক সময় গাদাগাদি করে সভা করতাম, বক্তব্য শুনে হাততালি দিতাম। আজকে যারা ডেসকোতে যাত্রা শুরু করছেন তাদের পূর্বসূরিরা ভালো একটি স্ট্রাকচার করে রেখেছেন। এটি আপনারা ধরে রাখবেন নাকি নষ্ট করবেন? নিশ্চয় আরও ভালো করবেন বলে আশা করি।

মূখ্যসচিব বলেন, বিপিডিবি কোনো ক্যাডার ছিল না, তারা নিয়োগ দিতেন চাকরি শুরু হয়ে যেতো। আর সকল সার্ভিসগুলি একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে যায়। বিপিএমআই বিদ্যুৎ খাতে কাজটি এখন শুরু করেছে। আপনারা অনেক কিছু শুরুতেই পাচ্ছেন। পূর্বসূরিয়ের ঘামের ফলে এই বিশেষ সুবিধা পাচ্ছেন।

বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ বলেন, একাডেমিক শিক্ষা ও ট্রেনিংয়ের মধ্যে বিশাল ফারাক রয়েছে। ট্রেনিংয়ে যা শিখছো সেটি তোমাকে প্রয়োগ করতে হবে। সর্বোত্তম সেবা প্রদান করা তোমাদের নৈতিক দায়িত্ব। মানুষের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত দেখা হবে। সাধারণ মানুষ বারবার আসতে পারে। তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

বিপিএমআই’র প্রকল্প পরিচালক ও রেক্টর মাহবুব-উল আলম বলেন, এখানে ইঞ্জিনিয়ারিং কিছু শেখানো হবে না। এখানে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের গৌরবান্বিত ইতিহাস শেখানো হবে। দেশের আইন, সংবিধান, পররাষ্ট্রনীতি ও বিদ্যুৎ খাতের সার্বিক পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ে অবগত করা হবে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ডেসকো বোর্ডের চেয়ারম্যান মাকছুদা খাতুন, আমাদের মনে রাখতে হবে জনগণ সর্বময় ক্ষমতার মালিক। একজন বস আমার অফিসে গেলে যেভাবে সম্মান ও মর্যাদা দেই একজন লুঙ্গি পরা নাগরিককেও সেভাবে সম্মান দেখাতে হবে। বিদ্যুৎ বিল নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি আচরণগত কারণেই এই ক্ষোভটা বেশি।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী বলেন, শিক্ষাজীবনের জ্ঞান এবং কর্মজীবনের কারিগরি বিষয়ে বিস্তর ফারাক রয়েছে।যে কারণে চাকরি জীবনের শুরুতে এই বুনিয়াদি প্রশিক্ষণ খুবই জরুরি। মনে রাখতে হবে গ্রাহক সেবা এই কর্মকর্তাদের মূল লক্ষ্য হবে।

ভার্চুয়াল এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপিএমআই’র এমডিএস গোলাম রব্বানি। এতে বিভিন্ন কোম্পানি ও দপ্তর পরিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD