শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল জনসনের টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
(FILES) A file photo taken on November 17, 2020 shows vials with Covid-19 Vaccine stickers attached and syringes with the logo of US pharmaceutical company Johnson & Johnson. - The Johnson & Johnson vaccine is highly effective against severe Covid-19, including against the South African and Brazil variants, new documents released by the US Food and Drug Administration showed on February 24, 2021. In large clinical trials, the vaccine efficacy against severe disease was 85.9 percent in the United States, 81.7 percent in South Africa, and 87.6 percent in Brazil. (Photo by JUSTIN TALLIS / AFP)

দেশে জরুরি ব্যবহারের জন্য বেলজিয়ামে উৎপাদিত জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে করোনাভাইরাস প্রতিরোধী ছয়টি টিকার অনুমোদন দেওয়া হলো।

মঙ্গলবার (১৫ জুন) ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ টিকার অনুমোদনের কথা জানানো হয়।

দেশে এ পর্যন্ত যতগুলো টিকার অনুমোদন পেয়েছে, সবই দুই ডোজের। অর্থাৎ এক ডোজ নেওয়ার কিছুদিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। কিন্তু জনসন অ্যান্ড জনসনের টিকা এক ডোজের। অর্থাৎ করোনাভাইরাস প্রতিরোধে এক ডোজই যথেষ্ট। তা ছাড়া এ টিকা দামেও তুলনামূলক সস্তা, সংরক্ষণেও সুবিধা আছে।

জনসনের টিকা ৭৮ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে।

বিজ্ঞপ্তিতে ওষুধ প্রশাসন অধিদফতর জানিয়েছে, জ্যানসেন-সিলাগ ইন্টারন্যাশনাল এনভি, বেলজিয়ামের উৎপাদিত কোভিড-১৯ এর টিকা জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওষুধ প্রশাসনের অধিদফতরে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওষুধ প্রশাসন ক্লিনিক্যাল ট্রায়াল, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস মূল্যায়ন করে আজ থেকে টিকাটি জরুরি ভিত্তিতে (ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন) ব্যবহারের অনুমোদন দিয়েছে। বাংলাদেশে এই টিকাটির স্থানীয় এজেন্ট হচ্ছে এমএনসি অ্যান্ড এইচ, স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

গত ১২ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পায় ভ্যাকসিনটি। গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন অধিদফতর ও ১১ মার্চ ইউরোপীয় ইউনিয়ন জরুরি ব্যবহারের জন্য জনসনের টিকার অনুমোদন দেয়।

ভ্যাকসিনটি ১৮ বছর এবং তার ওপরের বয়সের ব্যক্তির জন্য ব্যবহারযোগ্য।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD