শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে টানা ৪ দিন ধরে করোনা শনাক্ত বাড়ছেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

দেশে টানা চার দিন ধরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার (৭ জুন) ৫৪ জন, বুধবার ৫৮ এবং বৃহস্পতিবার ৫৯ জন আক্রান্ত হয়েছিলেন। তবে এ সময়ে কারই মৃত্যু হয়নি।

শুক্রবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৯৩৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫ হাজার ৬৫ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD