রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ আক্রান্ত ৬৬৫ মৃত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। মোট আক্রান্ত ৯৪৫৫ জন।

নমুনা সংগ্রহ করা হয়েছে ৫২১৪ জনের। পরীক্ষা করা হয় ৫৩৬৮ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৯৪৫৫ জন।

রোববার (৩ মে ২০২০) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ক্লিনিক্যাল ম্যানেজম্যান্টে নতুন সিস্টেম করা হয়েছে তিনি জানা। তিনি আরো জানান, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬৩ জন। ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল থেকে এসব করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে ছাড়া পান।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD