শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

দেশে ৭০ চিকিৎসকের মৃত্যু, করোনায় আক্রান্ত ৭২৪৯ স্বাস্থ্যকর্মী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

মহামারি করোনা ভাইরাসে রাজধানীসহ সারাদেশে আক্রান্ত চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করতে গিয়ে তারা নিজেরাই আক্রান্ত হচ্ছেন।

আজ (৫ আগস্ট) পর্যন্ত সারাদেশে ৭ হাজার ২৪৯ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ জন চিকিৎসকের। সর্বশেষ মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিশিষ্ট অর্থপেডিক সার্জন অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী।

আক্রান্তদের মধ্যে ২ হাজার ৪৯৮ জন চিকিৎসক, ১ হাজার ৮২১ জন নার্স এবং ২ হাজার ৯৩০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ পর্যন্ত ৭০ জন চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সারাদেশে মোট আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় আক্রান্ত হয়েছেন। রাজধানীতে এ পর্যন্ত ৮০৩ জন চিকিৎসক, ৭৭২ জন নার্স এবং ৪৩৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD