শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেড় মাসের মধ্যে দেশে আসবে পৌনে ২ কোটি টিকা : স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

আগামী দেড় মাসের মধ্যে দেশে প্রায় পৌনে দেড় কোটি করোনা টিকা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে জাহিদ মালেক এ কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে কোভ্যাক্সের আওতায় ৪৫ লাখ টিকা এসেছে। আপনারা শুনে আনন্দিত হবেন, গতকাল (৯ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা চিঠি পেয়েছি। তারা আমাদের কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজার বায়োএনটেকের আরও ৬০ লাখ টিকা দেবে।

তিনি বলেন, আমাদের কাছে চিঠি এসেছে, আগামী মাসের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসবে। এছাড়া চীন থেকেও আরও টিকা আসবে বলে জানান তিনি।

তিনি বলেন, চীন থেকেও টিকার বড় চালান আসছে, তাদের থেকে আমরা আরও টিকা পাব। সব মিলিয়ে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেড় থেকে পৌনে দুই কোটি ডোজ টিকা বাংলাদেশের হাতে আসবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD