শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দৌলতদিয়া-পাটুরিয়া: পারাপারের অপেক্ষায় শতাধিক ট্রাক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তবে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক ট্রাক বলে জানা গেছে।

রোববার রাত ১১টা থেকে প্রথম দফায় রাত ১২টা পর্যন্ত এবং দিবাগত রাত আড়াইটা থেকে সোমবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বন্ধ থাকে।

এরপর সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দৌলতদিয়া ঘাট থেকে ১২ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকে রেখেছে রাজবাড়ী জেলা পুলিশ।

রাজবাড়ী জেলা পুলিশের দায়িত্বরত সার্জেন্ট মেহেদী হাসান বলেন, রাতে তিন দফায় মোট ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো।

ফেরি বন্ধ থাকার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় পারাপারের অপেক্ষায় শতাধিক ট্রাক আটকে আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিআইডব্লিটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক খোরশেদ আলম বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো।

বর্তমানে এ নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে বলে জানান ওই কর্মকর্তা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD