শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

দ্বিতীয়বার মা হচ্ছেন রানী মুখার্জি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

কাজের বাইরে নিজেকে লাইমলাইট থেকে দূরেই রাখেন বলিউডের একসময়কার জনপ্রিয় নায়িকা রানী মুখার্জি। তবে সম্প্রতি তাকে দেখা যায় সিদ্ধি বিনায়ক মন্দিরে। সেখানে তোলা রানী মুখার্জির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা দেখেই অনেকের ধারণা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী।

২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার। এখন সেই খুদের বয়স ৬ বছর। সোশ্যাল মিডিয়ায় তো রানী সেভাবে থাকেনই না, তেমনই বলিউড ইভেন্টেও আজকাল আসেন না খুব বেশি। এই যেমন করণ জোহরের জন্মদিনের পার্টিতে তাকে শেষ দেখা গিয়েছিল। তার পর দিনকয়েক আগে যান সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে, ধর্মা প্রোডাকশনের ‘শামসেরা’ ছবির জন্য।

গাঢ় সবুজ রঙের একটি চুরিদার পরেছিলেন রানী। গোলাপি ওড়ানার সাহায্যে হাত দিয়ে স্ফীত পেট আড়াল করে রেখেছিলেন। আর তা দেখেই অনেকের ধারণা— এটি রানীর বেবি বাম্প। আসতে চলেছে রানী আর আদিত্য চোপড়ার দ্বিতীয় সন্তান।

যদিও সপ্তাহখানেক আগে ঠিক এমনই খবর রটেছিল কারিনা কাপুরের নামে। যেখানে লন্ডনে এক ভক্তের সঙ্গে ফটো তোলেন তিনি আর সাইফ। অভিনেত্রীকে দেখা গিয়েছিল হাতে থাকা পানীয়ের গ্লাস দিয়ে পেট আড়াল করতে। তার পর অবশ্য ইনস্টায় স্টোরি শেয়ার করে কারিনা লিখেছিলেন, তৃতীয় সন্তানের মা হচ্ছেন না তিনি। এটি পুরোটাই ওয়াইন আর পাস্তার কারণে হয়েছে। রানীও কি এ রকম কোনো জবাব দেবেন নাকি?

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD