শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দ্বিতীয় টেস্টেও ক’রোনা নেগেটিভ জামালরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১

কাতারে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দ্বিতীয় করোনা টেস্টে ফল নেগেটিভ এসেছে।

সোমবার (৩১ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,সকালে দুই ভাগে ভাগ হয়ে টিম হোটেলে জিম ও সুইমিং সেশন সম্পন্ন করেছে লাল-সবুজরা। এদিন জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি বিশ্রামেই থাকবে।

মঙ্গলবার (১ জুন) কাতার ইউনিভার্সিটি মাঠে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় থেকে রাত সাড়ে নয়টা) পর্যন্ত অনুশীলন করবে।

৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে জেমি ডে’র শিষ্যরা। আপাতত আফগানদের বিপক্ষে ম্যাচ নিয়েই পরিকল্পনা সাজানো হয়েছে।

জাতীয় দল ও আবাহনারী মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘সামনে আফগানিস্তানের বিপক্ষে আমাদের ম্যাচ। সম্প্রতি তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ওই ম্যাচের ভিডিও দেখে তাদের দুর্বলতা ও শক্তি দেখার চেষ্টা করেছি। আশা করছি তাদের বিরুদ্ধে ভালো একটি ম্যাচ খেলে ইতিবাচক ফল দিতে পারব।’

এদিকে সোমবার সকালে মোহাম্মদ ইব্রাহীম কাতারের পথে রওনা হয়েছেন। মঙ্গলবার ক্যাম্পে যোগ দিবেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD