শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দ্বিতীয় টেস্টে নামছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ওল্ডট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল চারটায় ম্যাচটি শুরু হবে।

সাউদাম্পটনে প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ চার উইকেটে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় টেস্টে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবীয়রা।

নিজেদের মাঠে প্রথম টেস্টের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ইংলিশরা। তবে শেষ মুখোমুখি পাঁচ টেস্টে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড আর দুইটিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

করোনাভাইরাসের পর শুরু হওয়া টেস্ট সিরিজে সমতায় ফিরতে চায় ইংলিশরা। পারিবারিক কারণে প্রথম টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক জো রুট। দ্বিতীয় টেস্ট দিয়েই ২২ গজে ফিরছেন তিনি। ম্যানচেস্টারে বাদ পড়ছেন পারেন জো ডেনলি।

এদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র‍্যাংকিয়য়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জেসন হোল্ডার। সাউদাম্পটনে টেস্টে দুই ইনিংসে ৭ উইকেট তুলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD