শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

দ্বৈত চরিত্রে শ্রদ্ধা কাপুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

অনলাইন ডেস্ক : এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। প্রয়াত বলিউড সুপারস্টার শ্রীদেবী অভিনীত ‘চালবাজ’ ছবির রিমেকে শ্রদ্ধাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।

ছবির নাম ‘চালবাজ ইন লন্ডন’। এটি পরিচালনা করছেন পঙ্কজ পরাসর। এই নির্মাতা ১৯৮৯ সালে শ্রীদেবী, রজনীকান্ত ও সানি দেওলকে নিয়ে ‘চালবাজ’ ছবিটিও নির্মাণ করেছিলেন।

তিন দশক পর আবার আলোচিত ছবিটির রিমেক করছেন এই নির্মাতা।

এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় নিয়ে শ্রদ্ধা কাপুর ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, শ্রীদেবীর মতো বড় মাপের অভিনেত্রীর কোনো ছবির রিমেকে অভিনয়ের সুযোগ পেয়ে অমি ধন্য। ভালো লাগা আরও বেড়ে গেছে গুণী একজন নির্মাতার নির্দেশনায় ‘চালবাজ ইন লন্ডন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছি বলে।

তিনি বলেন, এটাই প্রথম ছবি, যেখানে দর্শক আমাকে দুই চরিত্রে অভিনয় করতে দেখবেন। অবশ্যই এই ছবিকে আমার অভিনয় ক্যারিয়ারের অন্যতম কাজ হিসেবে উল্লেখ করতে চাই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD