মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

দ্রুত রসুনের খোসা ছাড়াবেন যেভাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

৩০ সেকেন্ডের জন্য রসুনগুলো মাইক্রোওয়েভে রাখুন। এরপর সেগুলোকে বের করে দুই হাতের তালুতে চাপ দিয়ে কোয়াগুলো আলাদা করে নিন। খোসাও ছাড়িয়ে নিন হাত দিয়ে। দেখবেন খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে খোসা।

রসুনের খোসা ছাড়ানো সহজ কাজ নয়। এর পেছনে অনেক সময় চলে যায়। পরিশ্রমও হয় বেশ। তবে কিছু কৌশল জানা থাকলে সহজেই রসুনের খোসা ছাড়ানো যায়। ফিলগুডফুডি ওয়েবসাইটের এক প্রতিবেদনে তেমনই কিছু কৌশলের কথা বলা হয়েছে। চলুন দেখে নেই।

মাইক্রোওয়েভে রাখুন

৩০ সেকেন্ডের জন্য রসুনগুলো মাইক্রোওয়েভে রাখুন। এরপর সেগুলোকে বের করে দুই হাতের তালুতে চাপ দিয়ে কোয়াগুলো আলাদা করে নিন। খোসাও ছাড়িয়ে নিন হাত দিয়ে। দেখবেন খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে খোসা।

ঝাঁকিয়ে নিন

রসুনের কোয়া আলাদা করে ফেলুন। সেগুলোকে একটি বাটিতে নিন। বাটি ঢেকে নিন ঢাকনা দিয়ে। এবার বারকয়েক ভালো করে ঝাঁকান। যদি খোসা আলাদা না হয় তবে আরও কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন। খোসা আলাদা হয়ে যাবে।

চাপ দিন

প্রথমে রসুনের কোয়াগুলো আলাদা করে ফেলুন। এবার একটি একটি করে কোয়া নিন এবং ছুরি অথবা অন্যকিছু দিয়ে চাপ দিন। খোসা আলাদা হয়ে যাবে। টান দিয়ে সেগুলো সরিয়ে নিন।

গরম পানিতে রাখুন

একটি পাতিলে পানি ফুটিয়ে নিন। সেই পানিতে রসুনের কোয়া ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। সবশেষে পানি থেকে রসুন উঠিয়ে নিন। খুব সহজে খোসা ছাড়িয়ে ফেলা যাবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD