শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

দ. আফ্রিকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের অদূরে একটি গির্জায় জিম্মির ঘটনায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। গির্জাটির দখল ও নেতৃত্ব নিয়ে বিবাদের জেরে এ হামলা চালানো হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে হামলার পর গির্জার ভেতর থেকে জিম্মি অবস্থায় নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তত ৪০ জনকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিম্মিদের উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে দুইপক্ষের গোলগুলিতে মারা যান চার অস্ত্রধারী ও এক নিরাপত্তারক্ষী।

২০১৬ সালে ইন্টারন্যাশনাল পেন্টিকোস্টাল হলিনেস চার্চের প্রাক্তন নেতার মৃত্যুর পর থেকেই এর নেতৃত্ব নিয়ে লড়াই শুরু হয় অঞ্চলটিতে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD