শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ধনকুবেরের সঙ্গে ডেটিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

ব্র্যাড পিটের সাথে বিচ্ছেদের পর প্রথমবারের মতো ডেটিং গুঞ্জনে হলিউড মেগাস্টার অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি বিলিওনিয়ার উত্তরাধিকারী ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সাথে মাধ্যাহ্নভোজে দেখা গেছে অভিনেত্রীকে। ক্যালিফোর্নিয়ার মালিবুতে ধনকুবের পরিবারের সন্তান রথসচাইল্ডের সাথে প্রায় তিন ঘন্টার মধ্যাহ্নভোজ উপভোগ করেছেন জোলি।

বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত ছবিতে অভিনেত্রীকে মধ্যাহ্নভোজ শেষে জাপানিজ রেস্টুরেন্ট ‘নবু’ থেকে হাসিমুখে রথসচাইল্ডের সাথে বের হতে দেখা গেছে। অভিনেত্রী কাট-আউট সহ একটি মসৃণ কালো পোশাক পরেছিলেন। কালো হিল এবং সানগ্লাস পরে চুল খোলা রেখেছিলেন। রথসচাইল্ডকে দেখা গেছে একজোড়া নেভি-ব্লু স্ল্যাকস, একটি ধূসর শার্ট, জ্যাকেট, কালো লোফার পরিহিত অবস্থায়।

যদিও তাদের দীর্ঘ মধ্যাহ্নভোজের কারণ এখনো স্পষ্ট নয়। তারা দুজনে কাজের সাথে সম্পর্কিত বিষয়েও দেখা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে পশ্চিমা বেশকিছু প্রতিবেদনে তাদের ডেটিংয়ের বিষয়টি একটু ঘনিষ্ঠ হিসেবেই উল্লেখ করা হয়েছে। পেজ সিক্স অনুসারে, বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের সন্তান রথসচাইল্ড হল পরিবেশবাদের একজন উকিল এবং ‘হুন্ডাই আয়োনিক’-এর একজন দূত হিসেবে কাজ করছেন। এটি প্রথম অটোমোবাইল যা গ্রাউন্ড আপ থেকে তৈরি। বিশেষভাবে হাইব্রিড বা বৈদ্যুতিক চালিত গাড়ি এটি। এছাড়াও পরিবশের ভারসাম্য রক্ষায় ও গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে মানুষকে সতর্ক ও অবহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রথসচাইল্ড। এদিকে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে ২০ বছর ধরে শরণার্থীদের সাথে কাজ করেছেন জোলি। তাই অনেকের ধারণা হয়তো কাজের প্রসঙ্গে দুজনে সাক্ষাৎ করেছেন।

জোলি বর্তমানে তার সাবেক স্বামী ব্র্যাড পিটের সাথে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। বিবাহবিচ্ছেদ ও সন্তানদের হেফাজত সহ সম্পত্তির বন্টণ নিয়েও আইনি লড়াই চলছে এই দুই তারকার। সাবেক এই জুটির ঘরে ছয় সন্তান রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD