বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে রাজধানী থেকে তরুণী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার দারুসসালাম এলাকা হতে তাকে গ্রেফতার করে রাতে র‌্যাব-৪ এর সদস্যরা। র‍্যাব জানায়, সে নিজ নামে ৭টি ফেইসবুক আইডি, ২টি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেইসবুক পেইজ এবং টুইটার আইডি হতে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে আসছে।

র‍্যাব আরও জানায়, তার একাধিক ফেইসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খোলে, ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলো। উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যাঙ্গচিত্র, বক্তব্য ও ধর্ম বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD