বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ধর্ষণের মামলায় পুলিশের এসআই গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ধর্ষণের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুলকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) তাকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানিয়েছেন, এক নারীর দায়ের করা ধর্ষণের মামলায় এসআই খায়রুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ের এক নারী ধর্ষণের অভিযোগে এসআই খায়রুলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছেন ওই থানা সূত্রে জানা গেছে।

তবে কোথায়, কখন ওই নারীকে ধর্ষণ করা হয়েছে, তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD