শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধর্ষণ মামলা, আদালতে মুখোমুখি মামুনুল হক-ঝর্ণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে মুখোমুখি হয়েছেন কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রকিবুদ্দিন আহমেদ সাক্ষ্যগ্রহণের সত্যতা নিশ্চিত করছেন। এর আগে একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. শাহীন উদ্দিনের আদালতে তারা মুখোমুখি হন।

জানা গেছে, বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় মামুনুলকে। এর কিছুক্ষণ পরই জান্নাত আরা ঝর্ণা আদালতে আসেন। তবে সাক্ষ্যগ্রহণ শেষে ফের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে মামুনুলকে।

আসামিপক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেসবাহ ও একেএম ওমর ফারুক নয়ন।

অ্যাডভোকেট রকিবুদ্দিন আহমেদ বলেন, মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে বাদী জান্নাত আরা ঝর্ণা আদালতে উপস্থিত রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD