রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মেসির স্বাক্ষরিত জার্সির টানে জাতীয় জাদুঘরে ভক্তদের ঢল যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানের পরমাণু শক্তি অক্ষত আছে, বলছেন ইসরাইলি গোয়েন্দারা নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন হামাসের এত সামর্থ্য বুঝতে পারেনি ইসরাইল, প্রতিবেদনে ব্যর্থতার লজ্জা যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

ধানমণ্ডিতে করোনা আক্রান্ত বিদেশি নাগরিকের আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : ঢাকার ধানমণ্ডিতে করোনাভাইরাসে আক্রান্ত এক বেলারুশ নাগরিক আত্মহত্যা করেছেন।

নিহতের নাম মিখাইল স্টেলমাখ (৩০)। তিনি বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন।

ধানমণ্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ইকরামুল হক বলেন, রোববার ভোরে ওই বিদেশি নাগরিক ল্যাব এইড হাসপাতালের ৬ষ্ঠ তলা থেকে লাফ দেন। বেলা পৌনে ৩টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিখাইল বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন এবং থাকতেন সেখানেই। গত মাসে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর সহকর্মীরা তাকে ২৮ আগস্ট ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান।

পুলিশ বলছে, ল্যাবএইডের ৬ষ্ঠ তলায় ভর্তি ছিলেন তিনি। তবে তার করোনা টেস্ট করা হয় ৭/৮বার। একবারের টেস্টে একেক রিপোর্ট আসে তার। একবার পজিটিভ, আবার নেগেটিভ। এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

গতকাল রাতেই বিদেশি ওই নাগরিকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিস্তারিত জানার জন্য আরও তদন্ত চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD