বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

ধামরাইয়ে সাংবাদিক হত্যা: গ্রেফতারদের ৪ দিনের রিমান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

ঢাকার ধামরাইয়ে বিজয় টিভির স্থানীয় প্রতিনিধি জুলহাস উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার শাহীন ও মোয়াজ্জেমের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার কোর্ট পরিদর্শক মো. মেজবা উদ্দিন।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃত আসামিদের ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১০ দিন করে রিমান্ড চাইলে বিচারক মনিকা খান ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা জেলার কোর্ট পরিদর্শক মো. মেজবা উদ্দিন জানান, আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে ধামরাই থানা থেকে তাদের আদালতে আনা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যানে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয় সাংবাদিক জুলহাস উদ্দিনকে। এসময় দুই হত্যাকারীকে স্থানীয় আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে নিহতের বোন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪ জনকে আসামিকে করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD