শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ধারাবাহিকে ফিরছেন পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন মধুমিতা সরকার। শেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরেক ধারাবাহিক ‘কুসুম দোলা’ নাটকে। এরপর সিনেমা ও ওয়েব সিরিজে একের পর এক কাজ করে যান অভিনেত্রী।

তবে আবার ফিরছেন ছোটপর্দায়। এবার তাকে নতুন চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকের ট্রেলার।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’য় এবার র‌্যাপারের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে।

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিক নাটকের গল্পটি ঠিক এমন— সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকদের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে। যদিও এ ধারাবাহিকের ট্রেলার দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সামাজিক মাধ্যমে ট্রেলার প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়। এখন দেখার বিষয়— মধুমিতার নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার পর তা কতটা গ্রহণ করেন দর্শক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD