রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নকল মাস্ক সরবরাহ: শারমিনের বিরুদ্ধে প্রতিবেদন ১৩ ডিসেম্বর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

নকল মাস্ক সরবরাহের মামলায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের নামে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করেত পারেনি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছেন।

নকল মাস্ক সরবরাহের অভিযোগে শারমিন জাহানের বিরুদ্ধে ২৩ জুলাই মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

মামলায় অভিযোগ করা হয়, বিএসএমএমইউ হাসপাতালে মাস্ক সরবরাহের অনুমতি পায় শারমিন জাহানের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল। কিন্তু প্রতিষ্ঠানটি নকল মাস্ক সরবরাহ করে। এ মাস্ক ব্যবহার করে চিকিৎসক ও রোগী ক্ষতির সম্মুখীন হয়েছে। একই সঙ্গে নকল মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

মামলা দায়েরের পরদিন (২৪ জুলাই) রাতে শাহবাগের একটি বাসা থেকে শারমিন জাহানকে গ্রেপ্তার করা হয়। ২৫ জুলাই আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৮ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD