শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন তাইবু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : তাতেন্দা তাইবু। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে অনেক পরিচিত একটি নাম। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। জিম্বাবুয়ে দলকে নিয়ে বাংলাদেশে অনেকবারই এসে খেলে গেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের ঘরোয়া লিগেও খেলেছেন তিনি।

এবার নতুন একটি পরিচয়ে বাংলাদেশে আসছেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট কোচ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তাতেন্দা তাইবুকে। বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা কোচ নাজমুল আবেদীন ফাহিম মিডিয়াকে জানিয়েছেন এ তথ্য।

ফাহিম বলেন, দুজন বিদেশি কোচ নিয়োগের অনুমতি চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। এদের একজন তাইবু, অন্যজন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ডি কোটাম। নিয়োগ হলে তারা কেন্দ্রীয় বিকেএসপিতে কাজ করবেন।

টাইবু ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। খেলা ছেড়ে কোচিং পেশায় যোগ দেন তিনি। এদিকে বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করা সাবেক ইংলিশ ক্রিকেটার কোটাম অপরিচিত। ইন্দোনেশিয়ার নারী ক্রিকেট দল ও এইচপির দলের কোচ ছিলেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD