শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

নতুন বউ নিয়ে মধুচন্দ্রিমায় আরবাজ, কী বললেন মালাইকা?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

কয়েক দিন আগেই বিয়ে করেছেন সাবেক স্বামী আরবাজ খান। নতুন বউকে নিয়ে এখন মধুচন্দ্রিমায় মগ্ন আরবাজ। মুম্বাই বিমানবন্দরে সুরা খানের হাত ধরে ক্যামেরার সামনে আরবাজের হাসি যেন থামছিলই না!

একদিকে বড়দিনের আগের রাতে প্রাক্তন স্বামীর বিয়ে। অপরদিকে পাশে নেই প্রেমিক অর্জুন কাপুর। এসবের মধ্যেই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে চাইছেন মালাইকা অরোরা।

এদিকে বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, মালাইকা-অর্জুনের প্রেমে নাকি ভাঙন ধরেছে। প্রেমিকার সাবেক স্বামী যখন বিয়ের পিঁড়িতে, তখন অর্জুন লন্ডনে বোন অনসূলা কাপুরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। বছর শেষে যখন সবাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তখন মালাইকা যেন বড় একা! পাশে আছে শুধু ছেলে আরহান।

ছেলেকে জড়িয়ে ধরে মা মালাইকা লিখলেন, আমার একমাত্র সাপোর্ট সিস্টেম। এরপরই ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দেন। লিখেন, তুমি যখন নেগেটিভিটি থেকে দূরে থাকো, তখন জীবন সুন্দর হয়। কিন্তু আরবাজ না অর্জুন, কার উদ্দেশে এমন পোস্ট দিলেন সে প্রশ্ন রয়েই গেল।

তবে এর উত্তর অধরা থাকলেও কয়েক দিন ধরেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন মালাইকা। যেগুলোর অন্তর্নিহিত অর্থ অনেকটাই দুঃখ, অভিমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD