বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নতুন রূপে রোনালদো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

 

করোনাভাইরাসের কারণে পর্তুগালে লম্বা একটা সময় ঘরবন্দি ছিলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ওই সময়ে করোনার ঝুঁকি এড়াতে সেলুনে না গিয়ে বান্ধবী জর্জিনাকে দিয়ে চুল কাটিয়েছেন তিনি। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের অনুশীলনে যোগ দিতে ওই কাটিং নিয়ে তুরিনের বিমানে ওঠেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এরপর নিয়ম মেনে ইতালিতে আরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন রোনালদো। সেই ধাপ শেষ করে সম্প্রতি নেমেছেন অনুশীলনে। আর সেখানেই তাকে দেখা গেল এই নতুন রূপে।

যদিও এর আগে কয়েকবারই চুলের স্টাইল পরিবর্তন করে করতে দেখা যায় রোনালদোকে। তবে এবারের হেয়ার স্টাইলটা সবার নজরে আসে। এলোমেলো চুলের এই সেলফিও ভাইরাল হয়ে যায়।

অনেকেই মনে করছেন, করোনার কারণে চুল কাটতে না পারায় এই স্টাইল ধরেছেন রোনালদো।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD