শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নববধুকে বাড়ি নেয়ার পথে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

হাতের মেহেদী রং মোছার আগেই জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামে এক নববধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেড় মাস আগে প্রেমের সম্পর্কে আক্কেলপুর উপজেলার হরিসাড়া গ্রামের মেহেদী হাসানের সাথে একই উপজেলার গুডুম্বা গ্রামের রোজিনার বিয়ে হয়।

শুক্রবার (১৮ জুন) রোজিনা তার বাবার বাড়িতে থাকাকালীন দিনভর মোবাইল ফোনে স্বামীর সাথে বিবাদ হয়। এক পর্যায়ে ওই দিন রাতে স্বামী মেহেদী হাসান তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, শনিবার (১৮ জুন) ভোরে রোজিনার বাড়ির কিছু দূরে পাকা রাস্তার ধারে রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

পুলিশ গিয়ে ছুরিকাঘাত করা মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় এবং ঘাতক স্বামীকে তার গ্রাম থেকে আটক করে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD