আন্তর্জাতিক ডেস্ক : নববর্ষ উদযাপন বন্ধ ও করোনার সংক্রমণ ঠেকাতে জারি করা কারফিউ বলবতের জন্য এক লাখ পুলিশ মোতায়েন করতে যাচ্ছে ফ্রান্স। এছাড়া বছরের শেষ রাতে সড়কে গাড়িতে অগ্নিসংযোগ বন্ধ করতে সড়কে সশস্ত্র পুলিশ থাকবে।

ফ্রান্সে এ পর্যন্ত ২৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬৪ হাজারের বেশি আক্রান্ত। আক্রান্তের তালিকায় দেশটি বিশ্বে পঞ্চম।
আরও পড়ুন :
জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে ভোট শুরু
যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা নিয়েও করোনায় আক্রান্ত নার্স!
সিরিয়ায় বাসে সশস্ত্র হামলায় ৩৭ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বিভিন্ন নগরীর কেন্দ্রগুলোতে এবং শহরতলির ফ্লাশপয়েন্টগুলোতে রাত ৮টা থেকে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বিকেলে রাজধানী প্যারিসের অর্ধেক মেট্রো ট্রেন বন্ধ থাকবে। বিস্তৃত পরিসরে গণপরিবহন বন্ধের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
জেরাল্ড ডারমানিন আরও জানিয়েছেন, গোপনে নববর্ষ উদযাপনের কোনো অনুষ্ঠানের খবর পাওয়া মাত্র পুলিশ তা বন্ধ করে দেবে এবং অংশগ্রহণকারীদের জরিমানা করা হবে। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য কোনো বিপজ্জনক বস্তু যাতে পরিবহণ করা না যায়, সেজন্য প্রত্যেকটি যানবাহনে তল্লাশি চালাবে পুলিশ।
২০০৫ সালে প্যারিসসহ বেশ কয়েকটি শহরে দাঙ্গা চলাকালে গাড়ি পোড়ানো হয়েছিল। এর পর থেকে শহরতলিগুলোতে নববর্ষের রাতে নিয়মিতভাবে গাড়ি পোড়ানো হয়। গত বছর নববর্ষের রাতে এক হাজার ৪৫৭টি গাড়ি পোড়ানো হয়েছিল। চলতি বছর গাড়ি পোড়ানো বন্ধে অতিরিক্ত সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। কনটেইনারে থাকা তরল দাহ্য পদার্থ বিক্রি বন্ধে দোকান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জেরাল্ড।
লাইটনিউজ